পুলিশি অভিযানে গ্রেফতার এক জামায়াত কর্মীসহ ২৪ জনকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠায় পুলিশ।
এরআগে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত গাইবান্ধার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন জানান, গ্রেফতারকৃতরা নাশকতাসহ বিভিন্ন মামলার আসামি।
এআর





