কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে চুয়াডাঙ্গার জীবনযাত্রা। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ঝড় স্থায়ী হয় ৪৫ মিনিট। মুষলধারে বৃষ্টি আর সেই সাথে শুরু হয় প্রচণ্ড ঝড়। পড়তে থাকে বড় বড় শিলা বৃষ্টি।
ঝড় বৃষ্টি শেষ হলে শহরের কয়েকটি এলাকা ঘুরে দেখা যায় বড় বড় গাছের ডাল পালা ভেঙে পড়েছে। টিনের চাল উড়ে গেছে।
রোড লাইটের পোল উপরে পড়েছে। বিভিন্ন স্থানে ছিঁড়ে গেছে বিদ্যুতের তার। আর সেই সাথে বিদ্যুত সংযোগ বন্ধ হয়ে যাওয়ায় ভুতুরে শহরে পরিণত হয়েছে চুয়াডাঙ্গা।
কখন নাগাদ বিদ্যুত পুনরায় চালু হবে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলতে পারছে না।
কয়েক দিনের ঝড় বৃষ্টিতে বিপাকে পড়েছে জেলার কয়েক হাজার ভুট্টা চাষী। তারা ক্ষেত থেকে ভুট্টা কাটতে পারছে না, আবার কাটলে শুকাতে পারছে না।
এতে করে বিপুল অঙ্কের লোকসান গুনতে হবে স্থানীয় কৃষকদের।
এসএম





