রাঙামাটিতে একটি পিকনিক বাসের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছে।
শুক্রবার রাঙামাটি-চট্টগ্রাম সড়কের ঘাগড়ার কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত হন অটোরিকশা যাত্রী আবদুল খালেক (৩০)। তার বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী থানার পুর্ব চরনদ্বীপ এলাকায়।
এসময় অটোরিকশার ভেতরে থাকা আরো তিনজন আহত যাএী হয়েছে। আহতদের মধ্যে ইফতিয়ার উদ্দিন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। অপর দুই যাত্রী অংশুরাম বসু ও সুকুমার বসু রাঙামাটি সদর হাসপাতালে চিকিৎসাধীন।
আহতরা জানান, রানীরহাট থেকে একটি সিএনজি অটোরিকসা নিয়ে রাঙামাটি আসার পথে ঘাগড়ার কলাবাগান এলাকায় একটি পিকনিক বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।এ সময় অটোরিকসাটি রাস্তার ওপরে দুমরে মুচড়ে যায়।
এতে সিএনজি যাত্রী আব্দুল খালেক ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে পাঠান।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এবি
জাতীয়
রাঙামাটিতে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ১
রাঙামাটিতে একটি পিকনিক বাসের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছে।





