সাতক্ষীরা শহরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা গৃহকর্তাসহ বাড়ির সকলকে বেধে রেখে নগদ এক লাখ ৬০ হাজার টাকা, ২৫ ভরি স্বর্ণালঙ্কার ও একটি মোবাইল সেট লুট করে নিয়ে যায়।
সোমবার ভোররাত আড়াইটার দিকে জেলার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান নুরুল আলমের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
গৃহকর্তা নুরুল আলম জানান, রাত আড়াইটার দিকে সাতক্ষীরা শহরস্থ শহর সমাজ সেবা অফিস সংলগ্ন বাড়ির মূল দরজা ভেঙে এক দল ডাকাত ঘরে প্রবেশ করে। এ সময় তারা তাকে ও ভাটাটিয়াসহ সকলকে বেধে রেখে নগদ এক লাখ ৬০ হাজার টাকা, ২৫ ভরি স্বর্ণালঙ্কার ও একটি মোবাইল সেট লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় থানায় অভিযোগ করবেন বলে জানিয়েছেন তিনি।
সাতক্ষীরা সদর থানার ওসি গোলাম রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
এএইচ





