করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আরও এক চিকিৎসেকের মৃত্যু হয়েছে।
বুধবার (১০ জুন) সকাল ৭টার দিকে সিএমএইচ-এ মারা যাওয়া ডা. তানজিলা রহমান ঢাকার লালমাটিয়ায় মেরিস্টোপস ক্লিনিকের সিনিয়র মেডিকেল অফিসার ছিলেন।
ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটির (এফডিএসআর) যুগ্ম-সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ডা. তানজিলা এক সপ্তাহের বেশি সময় ধরে অসুস্থ ছিলেন এবং ৩ দিন আগে সিএমএইচে ভর্তি হন। তার ৩ সন্তান রয়েছে। রাজধানীর শিকদার মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক শিক্ষার্থী তিনি।
ডা. তানজিলার মৃত্যুর মধ্য দিয়ে করোনাভাইরাসে দেশে এখন পর্যন্ত প্রাণ হারালেন ২৩ জন চিকিৎসক; আর উপসর্গে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত চিকিৎসকের সংখ্যা হাজার ছাড়িয়েছে।
বাংলাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) এখন পর্যন্ত ৭৪ হাজার ৮৬৫ জন সংক্রমিত হয়েছেন। আর মারা গেছেন এক হাজার ১২ জন।
এমবি





