সাভারের আশুলিয়ায় ট্রাকের চাপায় অজ্ঞাতপরিচয় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার রাত ৮টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর এলাকায় একটি ট্রাক অজ্ঞাত ওই যুবককে পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

আশুলিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) শেখ বদরুল আলম জানান, নিহত যুবকের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

ঢাকা, ১৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ