চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ও দামুড়হুদা উপজেলার বিভিন্ন এলাকা থেকে মহিলাসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রাশিদুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ দু’উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দামুড়হুদা উপজেলার সুলতানপুর গ্রামের নুর হোসেনের স্ত্রী রহিমা খাতুন (৩০), দর্শনা মোবারকপাড়ার গোলাম মোস্তফার ছেলে টুটুল (৪০), দক্ষিণ চাঁদপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে রাশেদুল (২২), জয়রামপুর গ্রামের আজগার আলীর ছেলে ইসমাইল (২৮), কার্পাসডাঙ্গা গ্রামের ইলিয়াস আলীর ছেলে আলিহিম (২৫) ও আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত মীর রবিউল হকের ছেলে মিজানুর রহমান মিঠুকে (৩৫) গ্রেফতার করেছে।
আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার ওসিরা।
ঢাকা, ২৪ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ





