চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের মানিকছড়ির গচ্ছাবিলে বেইলি ব্রিজের পাটাতন ধসে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে আনসার ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করে।
শুক্রবার সকাল সাড়ে ৭টায় গচ্ছাবিল ২৯ আনসার সদর ব্যাটালিয়ন সংলগ্ন চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের বেইলী ব্রিজ দিয়ে খাগড়াছড়িগামী একটি বাস পার হওয়ার সাথে সাথে ব্রিজের দুটি পাটাতন নিচে পড়ে যায়। ফলে এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে সেনাবাহিনী, ২৯ ব্যাটালিয়ন আনসার সদস্য ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সড়ক ও জনপথের সহযোগীতায় যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করে। দীর্ঘ তিন ঘণ্টা পর সকাল সাড়ে ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
ঢাকা, ৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





