দিনাজপুরে ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মোঃ ময়নুল ইসলামকে (৩০) গ্রেফতার করেছে চিরিরবন্দর থানা পুলিশ।

বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে চিরিরবন্দর থেকে মোটরসাইকেল যোগে দিনাজপুরে আসার পথে কারেন্টেরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

চিরিরবন্দর থানার অফিসার ইন চার্জ (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকাল চার ঘটিকার দিকে কারেন্টেরহাটের নিকটবর্তী এলাকা থেকো তাকে গ্রেফতার করা হয়। তার নামে চিরিরবন্দর থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্যে চিরিরবন্দর থানা হাজতে রাখা হয়েছে।

কেএইচ