চট্টগ্রাম হাটহাজারী ও নগরীর আকবর শাহ এলাকায় র্যবের পৃথক অভিযানে অস্ত্রসহ ৪ জনকে আটক করা হয়েছে।উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশী রাইফেল ৫৬ রাউন্ড গুলি, একটি পিস্তল ৪ রাউন্ড গুলি ও ২ রাউণ্ড ম্যাগজিন।
সিনিয়র এসপি ও র্যাব ৭ এর সহকারী পরিচালক শাহেদা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।আটককৃতরা হলো,মনজুর আলম, সফিউল বাশার রনি, মোহাম্মদ সোহেল রানা, বাকী একজনের নাম পাওয়া যায়নি।
জানাগেছে, অস্ত্র কেনার ফাঁদ পেতে র্যাব অস্ত্র ব্যবসায়ি সফিউল বাশার রনি, মোহাম্মদ সোহেল রানাকে গ্রেফতার করার পর সিটি কর্পোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর তৌফিক মুহাম্মদ আটক অস্ত্রগুলো নিজের দাবী করে দুই অস্ত্র বিক্রেতাকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করে। এসময় তিনি (কাউন্সিলর) র্যাবের সদস্যদের সাথে বাকবিতন্ডতায় জড়ালে র্যাব তাকেও গ্রেফতারে হুমকি দেন। পরে তিনি কৌশলে ঘটনাস্থল থেকে চলেযান। তবে ঐ কাউন্সিলর দাবী করেন এসব অস্ত্র বৈধ। তিনি একটি লাইসেন্স দেখালেও সেটি মেয়াদোত্তীর্ণ বলে জানাযায়।
এদিকে সন্ধ্যায় নগরীর আকবর শাহ থানা এলাকায় অপর এক অভিযানে র্যাব একটি পিস্তল ৪ রাউণ্ড গুলি ও ২ রাউণ্ড ম্যাগজিনসহ ২ জনকে গ্রেফতার করেছে। তাদের একজনের নাম মনজুর আলম বলে জানা গেছে।
মাসুম/নাজিব