সাভারে বিজয় মেলা থেকে তুলে নির্জন জায়গায় নিয়ে দুই স্কুলছাত্রীকে গণধর্ষণ করেছে ৬ যুবক। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে ধামরাই থানা এলাকা থেকে ৪ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো- সাভার পৌর এলাকার তারাপুর মহল্লার বাসিন্দা সুরুজ (২২), আকাশ (১৯), ধামরাইয়েরর ফুটনগর এলাকার সুমন (২২) ও ইকবাল হোসেন (২০)।
স্কুলছাত্রীদের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকালে ওই দুই স্কুলছাত্রী সাভার পৌর এলাকার তারাপুর মহল্লায় সাভার বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে অনুষ্ঠিত বিজয় মেলায় বেড়াতে যায়। এ সময় পাশের তাড়াপুর এলাকার সুরুজ ও আকাশের সঙ্গে তাদের দেখা হয়।
তারা কৌশলে দুই স্কুলছাত্রীকে মেলার থেকে ধামরাইয়ের ফুটনগর এলাকার মডেল টাউনের একটি নির্জন এলাকায় নিয়ে যায়। সন্ধ্যা হলে তাদের আরও ৪ বন্ধু ঘটনাস্থলে আসে। পরে ৬ জন মিলে তাদের উপর পাশবিক নির্যাতন করে।
মেয়েদের চিৎকারে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে সাভার মডেল থানায় নিয়ে যায়। তবে ঘটনাটি ধামরাই থানা এলাকার সীমানায় হওয়ায় এ বিষয়ে কোনো অভিযোগ ও মামলা নিতে রাজি হয়নি সাভার মডেল থানার ওসি এস এম কামরুজ্জামান।
মঙ্গলবার সকালে ধর্ষণের শিকার স্কুলছাত্রীদের পরিবার ধামরাই থানায় ৫ জনের নাম উল্লেখসহ ৬ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। পরে সাভারের ব্যাংক কলোনি এলাকা থেকে ৪ জনকে আটক করা হয়।
ধামরাই থানার ওসি রেজাউল হক বলেন, ‘দুই স্কুলছাত্রীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।'
এআই





