নেত্রকোনার আটপাড়া উপজেলার অভয়পাশা এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় মাহবুব (৪৮) নামে এক ডিবি পুলিশ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন খোরশেদ নামে আরো এক পুলিশ।

রোববার (১৫ মে) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত খোরশেদকে নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নেত্রকোনা জেলার পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে দু’টি মোটরসাইকেলে করে সদর থানার চারজন গোয়েন্দা (ডিবি) পুলিশ মাদক বিরোধী অভিযানে যাচ্ছিলেন।

তারা উপজেলার অভয়পাশা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি পিকআপভ্যান (ঢাকা মেট্রো-ন-১৮২৪৬২) একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এসময় ওই অটোরিকশাটি ডিবি পুলিশ বহনকারী একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মাহবুব এবং খোরশেদ রাস্তায় ছিটকে পড়লে ঘটনাস্থলেই মাহবুবেব মৃত্যু হয়।

ওএফ