বিদ্যুৎ সচিব এবং ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানির চেয়ারম্যান মনোয়ার ইসলাম বলেছেন, ‘বহুল আলোচিত রামপাল বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ চুক্তি এই মাসেই সই হবে।’
বৃহস্পতিবার রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, নির্মাণ চুক্তি সইয়ের দিন তারিখ শিগগিরই ঠিক করা হবে।
কর্মশালায় সভাপতির বক্তব্যে বলেন, বর্তমান সরকারের চলতি মেয়াদ শেষে, অর্থাৎ ২০১৯ সালের মধ্যে দেশের ৯৬ শতাংশ মানুষকে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। এই কর্মশালায় ২০৪১ সাল পর্যন্ত বিদ্যুৎ খাতের উন্নয়ন কীভাবে করা হবে, সে বিষয়ে মহাপরিকল্পনা প্রণয়নকারী জাইকার বিশেষজ্ঞরা কয়েকটি বিষয় উপস্থাপন করেন এবং বক্তব্য দেন।
এআই





