ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শনিবার সকাল ৮টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে কতৃর্পক্ষ।
এ সময় যানবাহন ও যাত্রী নিয়ে পাটুরিয়া ঘাটে ৯টি, দৌলতদিয়া ঘাটে ২টি এবং মাঝপদ্মায় আটকা পড়ে ৫টি ফেরি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী মহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী জানান, কুয়াশার কারণে সামান্য দূরের কিছুও দেখা যাচ্ছিল না। তাই সকাল ৮টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কিছুটা কমলে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানান মহাব্যবস্থাপক নাসির।
জেড





