রাজধানীর পুরানা পল্টন এলাকা থেকে কথিত আইএসআইএসের (ইসলামী স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়া) কথিত এক সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। আটককৃত আইএস সদস্যর নাম মো. হাফিজুর রহমান বলে জানা যায়।

বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া উপ-কমিশনার মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো।

ঢাকা, ২৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ