রাজিব, বয়স মাত্র ১৪ বছর। এ বয়সেই মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. একেএম কামরুজ্জামানের অধীনে চিকিৎসা নিচ্ছেন। সে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার ইসলামী আদর্শ বিদ্যানিকেতনের ৮ম শ্রেণির ছাত্র। দরিদ্র পরিবারে জন্ম নেয়া চঞ্চল ও হাস্যোজ্জল রাজীব দিন দিন যেন এ সমাজ থেকে হারানোর রাস্তার দিকে অগ্রসর হচ্ছে।
মৃত্যু পথযাত্রী রাজিব লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দক্ষিণ কোটতলী কেন্দ্রীয় কবরস্থান পাড়ার রিক্সা চাকল আলিমুদ্দিনের ছেলে। চার ছেলেমেয়ে সহ ছয় সদস্যের সংসারে বাবাই একমাত্র উপার্জনক্ষম।
ডা. একেএম কামরুজ্জামান জানান, রাজিব ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছে। প্রাথমিক অবস্থায় এর চিকিৎসা করলে সুস্থ করা সম্ভব। তার চিকিৎসার জন্য প্রায় ১০ লাখ টাকার প্রয়োজন।
রাজিবের বাবা আলিমুদ্দিন জানান, অভাবী এ সংসার থেকে যতটুকু পারা যায় সবটুকু করে যাচ্ছি তার সুস্থতার জন্য। কিন্তু যে অসুখ রাজিবের জীবনে চেপে বসেছে তা যদি এখনি উন্নত চিকিৎসার মুখ না দেখে তাহলে হয়ত রাজীব আর এই পৃথিবীতে বেশিদিন টিকে থাকতে পারবে না। তার চিকিৎসা খরছের এত টাকা আমার বা আমার পরিবারের পক্ষে যোগান দেয়া সম্ভব নয়। তাই সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানাই। আপনাদের একটু সহযোগীতায় হয়তো আমার ছেলেকে বাঁচানো সম্ভব হবে।
রাজীবের পরিবারের সাথে যোগাযোগের নাম্বার: ০১৭১৭-৬১১০৩৮





