প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে এসেছেন। শনিবার সকাল ১০টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার বন্দরের এনসিটি জেটিসংলগ্ন নেভাল বার্থে পৌঁছায়।

নেভাল বার্থে নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা ওসমানকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী উপস্থিত আছেন।

 

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিফল’র আওতায় ভূমধ্যসাগরে দুর্ঘটনাকবলিত জাহাজ উদ্ধার তৎপরতা ও লেবানিজ নৌবাহিনীর সদস্যদের প্রশিক্ষণ প্রদান করে জাহাজ দুটি।

দুটি জাহাজ চার বছরে ৪ হাজার ৫৫৯টি জাহাজ অনুসন্ধান ও পর্যবেক্ষণের মধ্য দিয়ে রেকর্ড গড়ে মোট আয় করেছে ৭ কোটি ৪৫ লক্ষ ৫২ হাজার ৯২৬ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ৫৮১ কোটি ৫০ লক্ষ টাকা। ১১ আগস্ট জাহাজ দুটি নেভাল বার্থে ফিরে আসে।

এসময় পর্যায়ক্রমে বাংলাদেশ নৌবাহিনীর ১ হাজার ২৮০ সদস্য দক্ষতা, পেশাদারিত্ব ও শৃঙ্খলার সাথে দায়িত্ব পালন করে দেশের জন্য সুনাম বয়ে আনেন।

উল্লেখ্য গত ১৩ জুন বানৌজা ওসমান ও মধুমতির প্রতিস্থাপক হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর অত্যাধুনিক যুদ্ধজাহাজ আলী হায়দার ও নির্মূলকে লেবাননে নিয়োজিত করা হয়েছে।

ইআর