নীলফামারীর ডোমারে মেয়ের উপর অভিমান করে জহুর আলী (৫০) নামের এক বাবা আত্মহত্যা করেছে। শুক্রবার রাতে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ড বেতগাড়া গ্রামে ঘটনাটি ঘটে।

জহুর আলী বেতগাড়া গ্রামের মৃত. আতোয়ার রহমানের ছেলে। তার দুই মেয়ে ও দুই ছেলে সন্তান রয়েছে

জহুর আলীর স্ত্রী আনু বেগম জানান, তার মেয়ে কল্পনা বেগম বিয়ের কিছুদিন পর থেকেই বাবার বাড়ীতে স্বামীসহ রয়েছে। অভাবের সংসারে প্রায় সময় ঝগড়া-বিবাদ লেগে থাকতো।

শুক্রবার সন্ধ্যায় বাবা ও মেয়ের মধ্যে ঝগড়া লাগে। এক পর্যায়ে সকলের অগোচরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। ডোমার থানার অফিসার্স ইনচার্জ আহমেদ রাজিউর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মাহমুদ.