চট্টগ্রামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে রাউজানের সমশেন নগর এলাকায় এ ঘটনা ঘটে।হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কেফায়েত উল্লাহ।
তিনি বলেন, নিহত পারভেজ প্রবাসী ফরিদের ছেলে। রাতে কে বা কারা তার মাথায় গুলি করে। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় জড়িতদের বের করার চেষ্টা চলছে বলে জানান তিনি।
মাসুম/জারিফ





