গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বাস-অটোরিকসা সংঘর্ষে শিশুসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন যাত্রী গুরুত্বর আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের পলাশবাড়ী উপজেলার মাঠেরহাট বুড়িরঘর এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন, গাইবান্ধা সদর উপজেলার নান্দিনাশহর গ্রামের সোহেল মিয়ার স্ত্রী সুমি বেগম (২৫) ও পলাশবাড়ী উপজেলার হাসনেরপাড়া গ্রামের জিল্লুর রহমানের ৮ মাস বয়সী শিশু কন্যা খাদিজাতুল কোবরা। আহত ৩ জনকে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পলাশবাড়ী থানার অফিসার ইন চার্জ (ওসি) মজিবুর রহমান জানান, বিকাল ৪টার দিকে গাইবান্ধা থেকে বগুড়াগামী শাওন-শাহীন পরিবহনের যাত্রীবাহী একটি মিনিবাস গাইবান্ধাগামী একটি অটো রিক্সাকে চাপা দেয়। এতে অটো রিক্সার পাঁচ যাত্রী আহত হয়।
আহতদের আশংকাজনক অবস্থায় গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসার পথে ওই দুইজন মারা যান। তিনি আরো জানান, চালক ও তার সহকারী পালিয়ে গেছে। তবে ঘাতক বাসটি আটক করা হয়েছে।
কেএইচ





