নড়াইলে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে এ উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, স্মরণ সভা ও পরিবার সমূহকে সম্মাননা প্রদান করা হয়।
বুধবার (১মার্চ) সকালে নড়াইল পুলিশ লাইনে অস্থায়ী বেদীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।
শ্রদ্ধাঞ্জলি শেষে ১৯৭৬ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী নড়াইলের পুলিশ সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এরপর সম্মেলন কক্ষে পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম সম্মাননা অনুষ্ঠানে নিহত পুলিশ সদস্যদের পরিবারের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন। এসময় নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম, সহকারি পুলিশ সুপার মেহেদি হাসান ,আশরাফ হোসেন সহ পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য ও নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
মৃত্যুবরণকারী ও নিহত পুলিশ সদস্যদের মধ্যে রয়েছেন ২০১৭ সালের ১২ মার্চ বগুড়ায় হাইওয়ে পুলিশে ডিউটিরত অবস্থায় ট্রাকের চাপায় নিহত কালিয়ার বাকা গ্রামের কনষ্টেবল মোঃ রবিউল ইসলাম। ২০১৭ সালের ১২ মার্চ ১৬ আগষ্ট বাগেরহাটের মংলায় ডিউটিরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় নিহত লোহাগড়ার ঘাঘা গ্রামের এসআই বিএম আশরাফ উদ্দিন।
.jpg)
২০১০ সালের ১ জুলাই খুলনায় কেএমপিতে ডিউটিরত অবস্থায় ট্রাকের চাপায় নিহত নড়াইল সদর উপজেলার রাজাপুর গ্রামের সার্জেন্ট মোঃ মনিরুজ্জামান। ২০১২ সালের ৮ জানুয়ারী কুষ্টিয়ায় ডিউটিরত অবস্থায় মৃত্যুবরণকারী লোহাগড়ার দিঘলিয়া গ্রামের কনষ্টেবল আহাদুজ্জামান।
২০১২ সালের ৪ ডিসেম্বর ঢাকার শেরে বাংলা নগর থানায় কর্মরত অবস্থায় ট্রাকের ধাক্কায় নিহত লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের হলদাহ গ্রামের এএসআই বেলায়েত হোসেন। ২০১৩ সালের ৩১ জানুয়ারী যশোরের মনিরামপুর থানায় কর্মরত অবস্থায় হরতালের ডিউটিকালে হার্টএ্যাটাকে মৃত্যুবরণকারী লোহাগড়া উপজেলার দিঘলিয়া গ্রামের কনষ্টেবল কাজী জহুরুল হক।
২০১৪ সালের ২৮ মার্চ ঝিনাইদহে ডিউটিকালে গাড়ী চাপায় নিহত নড়াগাতী থানার ঘড়িডাঙ্গা গ্রামের কনষ্টেবল ইব্রাহিম মোল্যা।২০১৫ সারের ১০ ফেব্রুয়ারি শিবচর মাওয়াঘাটে ডিউটিরত অবস্থায় স্ট্রোক করে মৃত্যুবরণকারী লোহাগড়ার মাধবহাটী গামের কনষ্টেবল আঃ সবুর মোল্যা। ১৯৯৫ সালের ১৪ এপ্রিল নীলফামারীতে ট্রাংলরীর ধাক্কায় নিহত সদর উপজেলার পাইকমারী গ্রামের কনষ্টেবল মোঃ নান্নু মিয়া।
১৯৭৬ সালের ২৬ ডিসেম্বর ফকিরাছড়ির বিলাইছড়ি ক্যাম্পে শান্তিবাহিনীর আক্রমনে নিহত লোহাগড়ার রামকান্তপুর গ্রামের কনষ্টেবল মোঃ শওকত হোসেন। খুলনায় কর্মরতকালে সন্ত্রাসীদের গুলিতে নিহত লোহাগড়ার কুমড়ি গ্রামের কনষ্টেবল মফিজুর রহমান।
রিন্টু/জারিফ





