রাজধানীর জুরাইনের চেয়ারম্যানবাড়ি এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দুই ব্যবসায়ী আহত হয়েছেন।
এরা হলেন মো. মাসুম (২৪) ও আবদুল কামাল (২২৫)। তাদের দুজনের বাড়িই জুরাইনের চেয়ারম্যানবাড়ি এলাকায়। মাসুম কাপড় ব্যবসায়ী এবং কালাম মাছের ব্যবসায়ী।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। শনিবার ভোরবেলা তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ছিনতাইকারীরা মাসুমের কাছ থেকে ৫ হাজার টাকা ও কালামের কাছ থেকে ১৫ হাজার ছিনতাই করে নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ বক্সে কর্মরত এএসআই সেন্টু জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে।
ইআর





