ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে জাতীয় পতাকা উৎসব। সোমবার সকাল পৌনে ১১টার দিকে এ উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম।
উৎসবে অন্যান্যের মধ্যে উপস্থিত আছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সেক্টর কমান্ডার্স ফোরামের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
এআর





