রাজধানীর রামপুরায় অবস্থিত বিটিভি ভবন লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। ককটেলটি ভবনের বাইরের দেয়ালে বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

শনিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) আলমগীর হোসেন ভূঁইয়া জানান, দুপুরে বিটিভি ভবন লক্ষ্য করে একটি ককটেল ছোড়া হয়। ভবনের বাইরে ককটেলটি বিস্ফোরিত হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এ ছাড়া কাউকে আটক করাও সম্ভব হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

কেএইচ