অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে শিশুসহ ১৪ নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার দুপুরে তাদের আটক করা হয়। এসময় কোন পাচারকারীকে আটক করা যায়নি।
আটককৃতদের মধ্যে ৬ জন নারী, ৬ জন পুরুষ এবং ২ জন শিশু রয়েছে। তাদরে বাড়ি নড়াইল, বাগেরহাট এবং বরিশাল জেলার বিভিন্ন এলাকায়।
২১বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, বেনাপোলের পুটখালি সীমান্ত দিয়ে অবৈধপথে নারী, শিশু ও পুরুষ বাংলাদেশে অনুপ্রবেশ করছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা পুটখালি চরের মাঠ এলাকায় অভিযান চালিয়ে ১৪ জন নারী-পুরুষ ও শিশুকে আটক করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা।
আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে ১১ সি ধারায় মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
শেখ নাছির উদ্দিন/এসএম





