ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন ছবি পোস্ট করার অভিযোগে খাগড়াছড়ির দীঘিনালা থেকে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার বিকালে উপজেলার নতুন বাজার থেকে তাকে আটক করা হয়।

আটক মো. রবিউল আলম (২৫) দীঘিনালার জামতলীর বাঙ্গালীপাড়ার মৃত মোবারক মাস্টারের ছেলে।

দীঘিনালা থানার অফিসার ইনাচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, ফেসবুকে নিজের আইডি থেকে রবিউল আলম প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন ছবি পোস্ট করে কটূক্তি করেছে। এ বিষয়ে অভিযোগ পাওয়ায় সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলার প্রস্তুতি চলছে।

কেএইচ