কুয়াকাটা সমুদ্র সৈকতে সিডর দিবস পালিত হয়েছে। রোববার সন্ধ্যায় কুয়াকাটার সৈকত কুয়াকাটা শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সিডরে নিহতদের স্মরণে প্রদীপ জ্বালিয়ে এ দিবসটি করা হয়।

২০০৭ সালের ১৫ই নভেম্বরের এই দিনে প্রলয়ংকারী ঘুর্ণিঝড় সিডরের আঘাতে দক্ষিন-পশ্চিম সমুদ্র উপকূলীয় এলাকার প্রাকৃতিক জীব বৈচিত্রসহ মানুষের উপরে যে দূর্যোগের ভয়াবহতার চিহ্ন রেখে গেছে তা আজও ভূলতে পারেনি মানুষ। তাই প্রতিবছর এই দিনটিকে কুয়াকাটা শিল্পী গোষ্ঠী স্বরণ করে নানা কর্মসূচী পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় রোববার সন্ধ্যা ৭টায় কুয়াকাটা সৈকতে শত শত মানুষ প্রদীপ জ্বালিয়ে সেই ভয়াবহ সিডরের স্মৃতিচারণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আঃ বারেক মোল্লা, কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশের এএসপি মীর মশিউর রহমান, কাউন্সিলর তোফায়েল আহম্মেদ তপু, সংগঠনের পরিচালক হোসাইন আমির, বেতারে শিল্পী জনি আলমগীর, জাকারিয়া জাহিদসহ স্থানীয়রা এবং আগত পর্যাটকরা অংশগ্রহন করেন।

এআই