বান্দরবান-চন্দ্রঘোনা সড়কের ডলুপাড়া এলাকায় জীপ ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক জন নিহত ও দুই জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও কুহালং ইউপি চেয়ারম্যান সানুপ্রু মারমা জানান, বান্দরবান সদর উপজেলার ক্যায়ামলং হতে বুধবার দুপুরে চালক ও অপর দুই যাত্রী মটরসাইকেল যোগে বাঙ্গালহালিয়া যাওয়ার পথে ডলুপাড়া কমিউনিটি সেন্টারের পাশে একটি খোলা জীপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় মোটরসাইকেল চালক উথোয়াই মারমা (৩০) আরোহী চা ওয়াং মারমা (১৮) ও চামাচিং মারমা (২৮) গুরুতর আহত হয়।

স্থানীয়রা দ্রুত তাদের বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করলে সেখানে চা ওয়াং মারমা (১৮) মারা যায়। আহত অপর দুই জনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

কেএইচ