রাজধানীর হাজারীবাগ এলাকায় বখাটে যুবকদের হাতে লাঞ্চিত হয়েছেন সোনিয়া (১৭) নামের এক পোশাক শ্রমিক ও তার মা আসিয়া বেগম (৪০)।
শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
সোনিয়ার বাবার নাম বাদশা মিয়া। তারা হাজারিবাগের বেড়িবাঁধ এলাকায় মন্নু মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।
আসিয়া বেগম জানান, গার্মেন্টসে যাওয়ার সময় পথে স্থানীয় কয়েকজন বখাটে যুবক প্রায়ই সোনিয়াকে উত্যক্ত করে।
শনিবার বিকেলে গার্মেন্টস ছুটি হলে বাসায় যাওয়ার সময় পথে বখাটে হাসানসহ চার-পাঁচজন তাদের পথরোধ করে এবং সোনিয়াকে উত্যক্ত করে। প্রতিবাদ করলে বখাটেরা তাদের দুজনকে মারধর করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়।
এমকে





