যশোরের কেশবপুরে পরকীয়ার অভিযোগে সনু গাজী নামে (৩০) এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
রবিবার গভীর রাতে উপজেলার মজিদপুর ইউনিয়নের কুশলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত সনু গাজী কুসুন্দি গ্রামের গোপাল গাজীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সনু গাজীর সঙ্গে একই এলাকার এক গৃহবধূর পরকীয়ার সম্পর্ক ছিল। সম্প্রতি এ বিষয়টি ওই গৃহবধূর স্বামী জানতে পারলে বিরোধ সৃষ্টি হয়।
এরই জের ধরে রবিবার রাতে সনু গাজীকে ডেকে বিল্লাল হোসেন নামে একজন লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কেশবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, সনু গাজীর মাথায় লাঠি দিয়ে আঘাত করা হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় হামলাকারী বিল্লাল পলাতক রয়েছেন।
ঘাতক বিল্লালকে আটকে অভিযান চালানো হচ্ছে বলেও জানান ওসি।
এমই





