নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরের বেহাকৈর এলাকায় রোববার দুপুরে একই পরিবারের ৪জনকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা।
এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার কাচঁপুর এলাকায় বেহাকৈর গ্রামের আনোয়ার মিয়ার সঙ্গে একই এলাকার মাসুম বিল্লাহর দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। দুপুরে আনোয়ার মিয়ার সঙ্গে মাসুম বিল্লাহর বাকবিতণ্ডাহয়।
এর জের ধরে আনোয়ার মিয়া, নকুল বিশ্বাস, কালা চান বিশ্বাসসহ ৮/১০ জনের একদল সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মাসুম বিল্লাহ, তার বড় ভাই আবু বক্কর মিয়া, ভাবী করুনা বেগম ও ভাতিজা জান্নাত মিয়াকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। মারাত্মক আহত অবস্থায় তাদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে এলাকাবাসীরা।
আহত মাসুম বিল্লাহ জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই সন্ত্রাসী আনোয়ার মিয়া ও তার সহযোগিরা আমাদের পিটিয়ে ও কুপিয়ে মারাত্মকভাবে আহত করেছে। ইতোপূর্বেও সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুর, লুটপাট চালিয়েছে সন্ত্রাসীরা। থানায় অভিযোগ করলেও থানা পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।
অপরদিকে আনোয়ার হোসেন তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।
সোনারগাঁ থানার অভিসার ইন চার্জ (ওসি) রিজাউল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, একই পরিবারের ৪জনকে আহত করার ঘটনায় লিখিত অভিযোগ নেয়া হয়েছে। আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
ঢাকা, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





