অবশেষে তোবা গ্রুপের এমডি দেলোয়ার হোসেন জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার রাতে তিনি কারাগার থেকে মুক্তি পান।
তোবার এমডি দেলোয়ারের জামিনের বিষয়টি নিশ্চিত করেছে কারাকর্তৃপক্ষ।
জানা যায়,২০১২ সালের ২৪ নভেম্বর দিবাগত রাতে আশুলিয়ার নিশ্চিন্তপুরে তোবা গ্রুপের প্রতিষ্ঠান তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১১১ জন পোশাকশ্রমিক অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় করা মামলায় জামিন নিতে গেলে আদালত ৯ ফেব্রুয়ারি দেলোয়ার হোসেনকে কারাগারে পাঠান। তার স্ত্রী তোবার চেয়ারম্যান মাহমুদা আক্তারকে কারাগারে পাঠালেও পরে তিনি জামিনে মুক্তি পান।
ঢাকা,৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম/একে





