রাজধানীর পুরান ঢাকার লক্ষ্মীবাজারে ফুটপাতের দোকানপাটে আগুন ধরিয়ে দিয়েছে এলাকাবাসী। ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদ ও অবৈধ লেগুনা বন্ধের দাবিতে এলাকাবাসী বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটায়। ফায়ার কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে।
বুধাবার সেন্ট গেগরি মিশনারি উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র সাকিব হাসানের বাবা জামাল হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে বিক্ষোভ মিছিল করে স্কুলটির শিক্ষার্থীদের অভিভাবকরা। এসময় বিক্ষুব্ধ অভিভাবকরা লক্ষ্মীবাজারে ফ‍ুটপাথে থাকা অবৈধ দোকানগুলোতে আগুন ধরিয়ে দেয়।
ফুটপাথে থাকা অবৈধ দোকান উচ্ছেদ, স্কুলের সামনে দিয়ে চলা অবৈধ লেগুনা বন্ধ ও হত্যাকারীর বিচারের দাবিতে আগামী মঙ্গলবার বিক্ষোভ কর্মসূচির ঘোষনা দেন আন্দোলনরত অভিভাবকরা।
[b]ঢাকা, ১৩মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]