মৌচাক ও নিউমার্কেট এলাকায় বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে মৌচাক এলাকার ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দাঁড়ানো অবস্থায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

অপরদিকে একই সময় নিউমার্কেট নীলক্ষেত মোড়ে নিউ সুপার সার্ভিস নামে আরেকটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

জেএ