স্থানীয় সরকার বিভাগের আয়োজনে আগামী ১৮ জানুয়ারি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যবৃন্দের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।
আজ রোববার মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা আমাদের সময়কে এতথ্য জানান।
তিনি বলেন, সকাল সাড়ে ৯টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের এবং সকাল সাড়ে ১১টায় রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যবৃন্দের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।
স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এমপি নবনির্বাচিত সদস্যবৃন্দের শপথবাক্য পাঠ করাবেন।
জারিফ





