ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় স্বামী ও স্ত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার কান্দানিয়া এলাকার বন্যা গ্রামের পুকুর থেকে স্ত্রী ও গাছ থেকে স্বামীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

ভবানীপুর ইউপি চেয়ারম্যান শাহীনুর মল্লিক জীবন জানান, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ লেগেই থাকতো। ধারণা করা হচ্ছে পারিবারিক এ কলহের জেরেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। নিহত দম্পতির ঘরে তিনটি ছেলে সন্তান রয়েছে।

এএস