১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর ডিআইটি ভবনে পাকিস্তান টেলিভিশন নামে পথচলা শুরু হয় বর্তমান বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি)। বৃহস্পতিবার বিটিভি ৫০ বছর পূর্ণ করছে।
এ উপলক্ষে বর্ণিল আয়োজনে সাজানো হয়েছে বিটিভির সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান। বিকাল ৪টায় রামপুরা বিটিভি ভবনে অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধনী পর্বে মণিপুরি নৃত্য ও মৃদঙ্গ পরিবেশন করবে মণিপুরি থিয়েটার। এ ছাড়া নৃত্য, গান আর নতুন পুরনো কুশীলবদের নিয়ে সাজানো হয়েছে ৪৬ মিনিটের উদ্বোধনী অনুষ্ঠান। প্রধানমন্ত্রী এই অনুষ্ঠান উপভোগ করবেন। বিটিভি সরাসরি সম্প্রচার করবে উদ্বোধনী পর্ব।
বিটিভি সূত্রে জানা গেছে, ‘সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে নতুন পুরনো প্রায় সব শিল্পীকেই আমন্ত্রণ জানানো হয়েছে। এই অনুষ্ঠানকে ঘিরে বিকালে বিটিভি প্রাঙ্গণ হয়ে উঠবে শিল্পীদের মিলনমেলা।
কেএইচ





