রংপুরের পীরগঞ্জ উপজেলার মকিমপুর গ্রামে শনিবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ননী বালা (৫০) নামের এক মহিলা প্রাণ হারিয়েছে। সে ওই গ্রামের কান্তি চন্দ্র সাহার স্ত্রী।

স্থানীয় বাসীন্দারা জানান, ওই গ্রামের প্রতাব সাহার নির্মানাধীণ ৩ তলা বাড়ির ছাদে গতকাল শুক্রবার বিকেলে গ্রীলের কাজ করার জন্য শ্রমিকরা ওই স্থানে পৃথক বিদ্যুৎ সংযোগ নেয়। কাজ শেষে তা পরিত্যক্তই রেখে দেয়।

শনিবার সকালে ধান শুকানোর জন্য ননী বালা ছাদে গেলে বিদ্যুƒৎস্পৃষ্ট হয়। আশংকা জনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

এমআইএস