পাবনার বজ্রপাতে আব্দুর রহমান মোল্লা (৫১) এবং আবু সাঈদ (৬০) নামে ২ কৃষকের মৃত্যু হয়েছে বলে জানা যায়।

শুক্রবার সকাল ৯টার দিকে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়ার বয়রা ও মুলাডুলির বাঘহাছলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃতরা হলেন- দাশুড়িয়ার বয়রা গ্রামের কৃষক আব্দুর রহমান মোল্লা ও মুলাডুলির বাঘহাছলা গ্রামের আবু সাঈদ ।

এলাকাবাসী ও মৃত কৃষকের পারিবারিক সূত্র জানায়, সকালে আব্দুর রহমান মোল্লা ও আবু সাঈদ তাদের নিজ নিজ এলাকায় মাঠে কাজ করছিলেন। এসময় বজ্রপাত হলে তারা দু’জনেই আহত হন। খবর পেয়ে এলাকার লোকজন তাদের উদ্ধার করে বাড়িতে আনার পথে দু’জনেরই মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী এলাকাবাসী বাচ্চু হোসেন ও আইয়ুব আলীন এ খবর নিশ্চিত করেছেন।

ঢাকা, ২৭ জুন (টাইমনিউজবিডি.কম)// এসএইচ