সাতক্ষীরার শ্যামনগর উপজেলা জামায়াতের সাবেক নায়েবে আমির ও বিড়ালক্ষ্মী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা অহেদুজ্জামানকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নোয়াবেকী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। অহেদুজ্জামানের বাড়ি একই উপজেলার উত্তর আটুলিয়া গ্রামে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল হক জানান, অহেদুজ্জামানের বিরুদ্ধে হরতালে নাশকতা সৃষ্টিসহ বিভিন্ন সহিংসতার অভিযোগে মামলা রয়েছে।
ঢাকা,১৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





