আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে বৈঠকটি শুরু হয়।

কমিশন সূত্রে জানা গেছে, সিটি নির্বাচনে সেনাবাহিনী নামানো হবে কিনা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হবে।

বৈঠকে নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ, সশস্ত্র বাহিনী বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসার-ভিডিপি, কোস্টগার্ড ও গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

এআর