মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এম এ হান্নান গ্রেফতার হওয়ায় ময়মনসিংহে মিষ্টি বিতরণ এবং আনন্দ মিছিল করেছে মুক্তিযোদ্ধা ও একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি।
রাজধানীর গুলশানের আজাদ মসজিদ সংলগ্ন বাসা থেকে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে এম এ হান্নানকে বনানী থানা পুলিশ গ্রেফতার করে। পরে তাকে গুলশান থানায় হস্তান্তর করা হয়।
শহরের ফিরোজ-জাহাঙ্গীর চত্বর থেকে শুক্রবার সকালে মিষ্টি বিতরণ শেষে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে। পরে প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মুক্তযোদ্ধা আব্দুর রব, একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল প্রমুখ।
বক্তারা অবিলম্বে এমএ হান্নানসহ সকল যুদ্ধাপরাধীদের বিচার ও ফাঁসির দাবি করেন।
জেআই





