ব্রাহ্মণবাড়িয়া শহরের হরিজন পল্লী থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে মাদক দ্রব্য অধিদপ্তর। রোববার দুপুরে ওই পল্লীতে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র সহায়তায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক হুমায়ুন কবিরের নেতৃত্বে একটি দল ওই পল্লীতে অভিযান চালায়। এ সময় বিভিন্ন ব্রান্ডের ৬০০ বোতল ভারতীয় মদ ও বিয়ার উদ্ধার করা হয়। এসময় সবুজ নামে এক হরিজনকে আটক করা হয়েছে।
পরিদর্শক হুমায়ুন কবির জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য প্রায় ১০ লাখ টাকা।
ঢাকা, ১৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





