আগামী ১৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে ৩দিন ব্যাপি তৃতীয় ফুডপ্রো মেলাবাংলাদেশ-২০১৫।
রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
জানানো হয়, বাংলাদেশ এগ্রো ফুড প্রসেস অ্যাসোসিয়েশন (বাপা) আয়োজিত এ মেলা১৪ অক্টোবর বিকাল ৪টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানঅতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
৩দিনব্যাপি (১৪-১৭ অক্টোবর) এ মেলার সঙ্গে আরো দুটি মেলা অনুষ্ঠিত হবে। একটিহলো পঞ্চম এগ্রো বাংলাদেশ এক্সপো, অন্যটি রাইস অ্যান্ড ব্রেইন টেকএক্সপো-২০১৫।
সর্ব সাধারণের জন্য উন্মুক্ত এ মেলায় ১০৫টিপ্রতিষ্ঠানের ২৩০টি স্টল থাকবে। স্টলগুলো দর্শনার্থীদের জন্য প্রতিদিন সকাল১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে বলে সংবাদ সম্মেলনে জানানোহয়েছে।
মেলা আয়োজক কমিটি জানায়, এটি একটি খাদ্য বিষয়ক মেলা।বাংলাদেশি যেসব খাদ্য প্রক্রিয়াজাতকরণ করে বিদেশে রফতানি করা হয় সেসব খাদ্যএই মেলায় প্রদর্শিত হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাপা’রসাধারণ সম্পাদক রাজু আহমেদ, রাইস মিল মালিক সমিতির সহ-সভাপতি আমির হোসেন, মেলা আয়োজক কমিটির চেয়ারম্যান ডিডি ঘোষাল প্রমুখ।
এমএ





