বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধ চলাকালে বুধবার রাজধানীতে বেশ কয়েকটি বাস-ট্রাক-গাড়িতে অগ্নিসংযোগ ঘটেছে।
রাজধানীর জুরাইনের রেল গেট এলাকায় একটি যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্রো-জ-১১-০৯-১৪) আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার নিলুফার ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া যাত্রীবাড়ীর গোলাপবাগে ডাচ বাংলা ব্যাংকের সমনের সড়কে একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
সায়দাবাদ পুলিশ ফাঁড়ির সামনেও একটি গাড়িতে আগুন দেয়া হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
জেএ/জেআই





