ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য জয়নাল আবদীনকে মঙ্গলবার রাতে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
দলীয় কোন্দলের জেরে প্রতিপক্ষরা তার উপর হামলা চালিয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, রাত সাড়ে ৯টার দিকে জয়নাল আবদীন (৪০) কে কয়েকজন সন্ত্রাসী বাড়ির পাশ্ববর্তী মধুয়াই ব্রীজের উপর নিয়ে যায়। এসময় তার দুই হাত ও দুই পায়ে

উপুর্যুপুরি কুপিয়ে ও বুকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে ফেলে যায়। পরে স্থানীয়রা লাশ উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সে মধুয়াই এলাকার হাফেজ আহম্মদের ছেলে।

ফেনী মডেল থানার ওসি মো: মাহবুব মোরশেদ সাবেক ইউপি সদস্য জয়নাল আবদীনকে গুলি করে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

এমবিএইচ