দিনাজপুরের বীরগঞ্জে মুসলিম এইড বাংলাদেশ এর উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এতিম শিশুদের মাঝে নতুন কাপর বিতরণ করা হয়েছে। উপজেলার একটি মিলনায়নে প্রায় অর্ধ শতাধিক এতিম ছাত্রদের মাঝে পায়জামা, পাঞ্জাবী, টুপি বিতরণ করা হয়।

শাখা ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম এর ব্যবস্থাপনায়, আলহাজ্ব ফয়েজ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  বীরগঞ্জ পৌর মেয়র জনাব, মাওঃ মোহাম্মদ হানিফ এবং মুসলিম এইড বাংলাদেশ বীরগঞ্জ শাখার প্রোগ্রাম সুপারভাইজার জনাব, মোঃ রইসুল ইসলাম, জনাব মোঃ নজরুল ইসলাম প্রমুখ।