গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার মাদিগাতি এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ জুন) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কাশিয়ানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আলী নূর এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকাগামী সেবা গ্রিন লাইনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাসটি মাইক্রোবাসকে নিয়ে মহাসড়কের খাদে পড়ে যায়। এত বাসের নিচে চাপা পড়ে মাইক্রোবাসটি দুমরে মুচরে গেল সব যাত্রী ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে এ মাইক্রোবাসে ছয়জন যাত্রী ছিলেন। তারা সবাই মারা যেতে পারেন। তবে উদ্ধার কাজ শেষ হলে সঠিকভাবে লাশের সংখ্যা জানা যাবে।
এমএনজে





