নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়াকে জেলা ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বাস্তবায়ন পরিষদ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি স্মারকলিপি দেয়া হয়।
বুধবার বেলা ১১টায় উপজেলার ওছখালিতে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে স্থানীয় লোকজন ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
সমাবেশে বক্তব্য রাখেন হাতিয়া জেলা বাস্তবায়ন পরিষদের আহবায়ক অ্যাডভোকেট ফজলে আজিম তুহিন, সাবেক ছাত্রনেতা নাহিদুজ্জামান, আকরাম হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশে প্রায় ২০টি জেলা আছে, যার জনসংখ্যা, ভৌগলিক অবস্থা ও অর্থনৈতিক দিক দিয়ে হাতিয়ার চেয়ে কম গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে সরকার নতুন কয়েকটি জেলা করলেও এখনও হাতিয়াকে জেলা ঘোষণা করেনি। তাই হাতিয়াকে দ্রুত জেলা ঘোষণা না করলে এ আন্দোলন অব্যাহত রাখা হবে বলেও জানান তারা।
জেআই





