ফেনীর সোনাগাজী থানা থেকে ৫০০ গজ দূরে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় পৌরসভার ৫ ওয়ার্ড পুরাতন বাস স্ট্যান্ড সংলগ্ন নুরুল হকের নতুনবাড়িতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগস্ত পরিবারের উদ্ধৃতি দিয়ে সোনাগাজী থানার অফিসার ইন চার্জ (ওসি-তদন্ত) আরিফ ইকবাল জানান, সন্ধ্যা ৭টার দিকে সাতজনের একটি ডাকাত দল প্রবাসী নুরুল হকের নতুন বাড়িতে হানা দেয়। ডাকাতরা এ সময় কলাপসিপল গেইটের তালা ভেঙে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ৬ ভরি সোনা, নগদ ১৮ হাজার টাকা, ৫টি দামি মোবাইল সেটসহ মুল্যবান কিছু কাপড় সামগ্রী হাতিয়ে নিয়ে যায়। এ সময় চিৎকার দিলে ডাতকাতরা প্রবাসীর গৃহবধূকে বেদম প্রহার করে আহত করে। আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই ডাকাতরা পালিয়ে যায়। স্বর্ণ গহনার আনুমানিক মূল্য ৫ লাখ টাকা।

সোনাগাজী থানার অফিসার ইন চার্জ (ওসি-তদন্ত) আরিফ ইকবাল ও এসআই কামাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কেএইচ